জুলাই গণঅভ্যুত্থান বিল পাস: মামলা প্রত্যাহার ও নতুন মামলা নিষিদ্ধের আইনি পথ উন্মুক্ত

নিজস্ব প্রতিনিধি | Bnc News 

জাতীয় সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) অধ্যাদেশ, ২০২৬’ বিল সর্বসম্মত কণ্ঠভোটে পাস হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সংসদের অধিবেশনে বিলটি উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ। পরে তা কণ্ঠভোটে অনুমোদন পায়।

পাস হওয়া এই আইনের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা সব ধরনের দেওয়ানি ও ফৌজদারি মামলা প্রত্যাহারের সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে চলমান সব আইনি কার্যধারাও নির্ধারিত প্রক্রিয়ায় বাতিল করা যাবে।

আইন অনুযায়ী, সংশ্লিষ্ট বিধান অনুসরণ করে এসব অভিযোগ পর্যায়ক্রমে নিষ্পত্তি করা হবে। ফলে আন্দোলন-সম্পৃক্ত ব্যক্তিদের বিরুদ্ধে পূর্বের মামলাগুলোর আইনি বাধা দূর হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এছাড়া, এই অভ্যুত্থানের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে ভবিষ্যতে নতুন করে মামলা দায়ের বা আইনি পদক্ষেপ গ্রহণ করা যাবে না। আইনে এটিকে স্পষ্টভাবে নিষিদ্ধ বা বারিত হিসেবে উল্লেখ করা হয়েছে।

এর আগে একই অধিবেশনে ‘সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী অধ্যাদেশ বিল-২০২৬’ পাস হয়। এই সংশোধনের ফলে সরকার এখন ব্যক্তি বা প্রতিষ্ঠানের পাশাপাশি রাজনৈতিক দল বা সংগঠনকেও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ঘোষণা করতে পারবে।

নতুন এই আইনি কাঠামোর ফলে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়টি আইনগতভাবে আরও সুসংহত হয়েছে বলে বিশ্লেষকদের অভিমত।

সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।

Post a Comment

Previous Post Next Post
×